শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:০৪,২৯ অক্টোবর ২০২৬
.
জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ মহানগর শাখার আগামী এক বছরের জন্য একটি নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটি এই কমিটি অনুমোদন করে।
অনুমোদিত এই কমিটিতে রাইসুল ইসলামকে আহ্বায়ক, মাহবুব উর রহমান শান্তকে সদস্য সচিব এবং আদনান তাহসানকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আল হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাবিব উল্লাহ হাবিব ও রিফাত হাসান অন্তু, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আবু তালহা আব্দুল্লাহ এবং সিনিয়র সংগঠক ফাহিম মুনতাসীর শুভ।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে নতুন এই আংশিক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে নারায়ণগঞ্জ মহানগর এলাকায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও সম্প্রসারিত হবে।