শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় স্কুল, মাদ্রাসা ও বাজার পরিদর্শন করলেন মামুন মাহমুদ

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৯:১৮,২৯ অক্টোবর ২০২৬

ফতুল্লায় স্কুল, মাদ্রাসা ও বাজার পরিদর্শন করলেন মামুন মাহমুদ

.

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, শাহ ফতেহ্ উল্লাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং ফতুল্লা বাজার পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে এই পরিদর্শনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, অবকাঠামো এবং চলমান উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নেন।

সকালে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে অধ্যাপক মামুন মাহমুদ শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষকরা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিত বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শ্রেণিকক্ষে গিয়ে তাদের সমস্যা সমাধানের উদ্যোগ নেন। আলোচনা শেষে অধ্যাপক মামুন মাহমুদ বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ মুন্না, অভিভাবক প্রতিনিধি তুষার আহম্মেদ মিঠু ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার পলিসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

এরপর তিনি ফতুল্লা থানা গেটের বিপরীতে অবস্থিত শাহ ফতেহ্ উল্লাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে মাদ্রাসার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষে অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লা বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের চলমান উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজ নেন। বাজারের উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে এর সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর উদ্যোগ ও তত্ত্বাবধানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন