শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

প্রকাশ:১৩:৩৩,২৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

নারায়ণগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৭ জনকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রয়েছেন।

শুক্রবার জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোট গ্রেপ্তারদের মধ্যে ৩ জন মাদক কারবারি, ৫৭ জন মাদকসেবী, অন্যান্য আইনে ৯ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততার অভিযোগে ৮ জন রয়েছেন।

থানাভিত্তিক অভিযানে ফতুল্লা মডেল থানা সবচেয়ে বেশি ৫০ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ৪৩ জন মাদকসেবী, চারজন অন্যান্য আইনের আসামি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য রয়েছে।

এছাড়া সিদ্ধিরগঞ্জ থানায় আটজন, বন্দর থানায় ছয়জন, নারায়ণগঞ্জ সদর থানায় চারজন, রূপগঞ্জ থানায় তিনজন এবং আড়াইহাজার থানায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সোনারগাঁও থানা পুলিশ দুজনকে এবং জেলা ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে আড়াইহাজার থানা পুলিশ দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পাশাপাশি সদর থানা থেকে ১০০ গ্রাম এবং ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন