শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ১

প্রকাশ:১৮:৫৭,২৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ১

সিসিটিভি ফুটেজ দেখে ২৪ ঘণ্টার মধ্যে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের বন্দরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মিজান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে বন্দর থানার ঢাকেশ্বরী বাজারের সোনাচরা এলাকার একটি স্বর্ণের দোকানে এই ডাকাতি হয়। পরবর্তীতে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্তে নামে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়। এরপর ২৬ সেপ্টেম্বর বন্দর থানার মালামত এলাকায় মামুন ডাকাতের বাড়ির সামনে থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান সোনাচরা এলাকার ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, এই ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে। অপরাধে জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন