শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে স্বর্নের দোকানে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৭:০২,২৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে স্বর্নের দোকানে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার 

স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্র সহ  ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্র সহ  ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা  হলো আনোয়ার হোসেন, আলী হোসেন, মিজান , অনিক, সুমন বেপারী ও রাজু আহমেদ।
রবিবার (২৭ সেপ্টেম্বর)  বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন,গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দর উপজেলার ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে ৭/ ৮ জনের একটি দল দোকানে প্রবেশ ও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোন সহ লুট করে নিয়ে যায়। পরে দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালায়।  ডাকাতির সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করলে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন