শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:৩৩,২৮ সেপ্টেম্বর ২০২৬
তিন ছেলে মেয়ের পর অবশেষে তাদের বাবা হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নারয়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় তিন ছেলে মেয়ের পর অবশেষে তাদের বাবা হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুুপুরে উপজেলার রতনপুর ব্রীজে নীচ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় একই পরিবারের চারজনের মরদেহ ছাড়াও ঘটনার দিন আরও একজন নারী মারা যায়।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে গরু ছাগল সহ ১৩ জন যাত্রি সোনারগাঁয়ের বৈদ্যার বাজারে আসার পথে নদীতে ঝড়ের কবলে পরে। এতে ট্রলার উল্টে গেলে ৮ জন সাতাঁর কেটে তীরে উঠে। এর মধ্যে রাশিদা নামে একজনকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। নিখোঁজ থাকে এক পরিবারের ৪ জন। শনিবার সজিব, সামিয়া ও সামিনের মরদেহ উদ্ধারে পর আজ তাদের বাবার মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।