শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৭:০০,২৮ সেপ্টেম্বর ২০২৬
ফিরোজ মেম্বার (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়নগঞ্জ ফতুল্লায় ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বার (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুতুবপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি ও স্থামীয় ইউপি সদস্য।
রোববার রাতে তাকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় তার বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয়।
ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র এবং কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ব্যাবসায়িক অংশিদারের পাশাপাশি তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আটটার দিকে ফতুল্লার আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বাড়ি থেকে ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ সহোযোগি।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় ফিরোজ মিয়া কে আদালতে পাঠানো হয়েছে।