শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২১:০২,২৮ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতা টিপু ডেঙ্গু আক্রান্ত।
ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্যাথলজি পরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর জীবাণু শনাক্ত হয়। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি নেতা টিপু জানান, গত তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। সোমবার পরীক্ষা করানোর পর তার ডেঙ্গু পজেটিভ আসে। অসুস্থতার এই সময়ে তিনি সকলের কাছে সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।