শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় ৫ গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ:১৩:০৪,১৮ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ৫ গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিশেষ অভিযান চালিয়ে এক কেজি (২০০ পুড়িয়া) গাঁজাসহ পাঁচ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে ফতুল্লার নুর মসজিদ সংলগ্ন ইসমাইলের অটো গ্যারেজের পশ্চিম পাশের বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মাসদাইর ঘোষেরবাগ এলাকার রাসেল ওরফে 'বিয়াইস্তা রাসেল' (৩৫), দেওভোগ বাঁশমুলি এলাকার মো. রায়হান ওরফে 'হিটলার' (২৯), গাইবান্ধার ঘাগোয়া এলাকার বাবু মিয়া (৩২), মধ্য রসুলপুর এলাকার মামুন (৩৬) এবং খিল মার্কেট জেলেপাড়া এলাকার আবির (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক, বিপিএম। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আসামিদের হেফাজত থেকে আনুমানিক ১ হাজার গ্রাম ওজনের ২০০ পুড়িয়া গাঁজা জব্দ করা হয়।

পুলিশের পিসিপিআর (পূর্ববর্তী অপরাধ রেকর্ড) যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদক ও অপরাধিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এমন বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন