শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারীর প্রলোভনে অপহরণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ২

প্রকাশ:১১:৪২,৩০ সেপ্টেম্বর ২০২৬

নারীর প্রলোভনে অপহরণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ২

হোয়াটসঅ্যাপে ডেকে নিয়ে যুবককে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআরবি-১১ এর অভিযানে গ্রেপ্তার দুই।

বন্দরে নারীর মাধ্যমে যোগাযোগের প্রলোভন দেখিয়ে এক যুবককে ডেকে নিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ সদর থানার এম সার্কাস এলাকার মো. রফিকুল ইসলাম সানি (৩৫) এবং একই এলাকার মো. আওরালী (৪৬)। র‌্যাব-১১ জানায়, রফিকুল ইসলাম সানি নারায়ণগঞ্জ জেলার একজন তালিকাভুক্ত ছিনতাইকারী।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে সানজিদ হাসান রাফি (২৫) নামের এক যুবককে ‘তিন্নি’ নামের এক নারীর মাধ্যমে হোয়াটসঅ্যাপে দেখা করার কথা বলে নবীগঞ্জ ঘাট এলাকায় ডাকা হয়। পরে তাকে একটি মিশুক গাড়িতে তুলে মারধর করা হয় এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

এরপর ভুক্তভোগীকে বন্দর থানার রাজবাড়ি কবরস্থানের পেছনে নিয়ে নির্যাতন করা হয়। আসামিরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে কয়েক ধাপে মোট ১ লাখ ২৪ হাজার ১৫০ টাকা আদায় করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে সদর থানার হাজীগঞ্জ থেকে রফিকুল ইসলাম সানি এবং কালীরবাজার থেকে আওরালীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরবর্তীতে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন