শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সন্ত্রাসীদের প্রতিহত করতে আমাদের ২ মিনিটও লাগবে না: এমপি আল আমিন

প্রকাশ:১২:১৪,৩০ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসীদের প্রতিহত করতে আমাদের ২ মিনিটও লাগবে না: এমপি আল আমিন

এমপি আল আমিন

অবৈধ মাটি উত্তোলন, দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন। ফতুল্লার বক্তাবলী এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের অন্যায়-অত্যাচার সহ্য করা হবে না। স্থানীদের সঙ্গে নিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের প্রতিহত করতে দুই মিনিট সময় লাগবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বক্তাবলী এলাকায় অবৈধ নদী ড্রেজিং, মাটি কাটা এবং পুলিশের একাংশের সঙ্গে যোগসাজশে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আল আমিন বলেন, নারায়ণগঞ্জের মানুষ শান্তিময় শহর গড়ার প্রত্যাশায় প্রতিনিধি নির্বাচন করেছে। এখানে আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, পুলিশের সহায়তায় সাধারণ মানুষকে হয়রানি বা অবৈধভাবে মাটি কাটার চেষ্টা করা হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে গড়ে তোলা হবে সামাজিক প্রতিরোধ। বক্তাবলীর অধিবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দু-চারজন সন্ত্রাসী ও দখলদারকে কোনো ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন