শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৮:৩০,৩০ সেপ্টেম্বর ২০২৬
সাইনবোর্ডে অস্ত্র উঁচিয়ে ছাত্রদল নেতার ভাইয়ের ভিডিও ভাইরাল
এক হাতে মোবাইল ফোনে কথা বলছে,অন্যহাতে ক্ষুদ্রাকার কালো কভার যুক্ত পিস্তল সদৃশ্য বস্তু নাড়াচ্ছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কালো টিশার্ট অস্ত্র হাতে যুবকটির নাম শান্ত। তিনি সাইনবোর্ড শান্তিধারা ১ নং রোড এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা রায়হানের ভাই। ভাইরাল হওয়া যুবকটির বিরুদ্ধে এক ডজনেরও বেশী মামলা রয়েছে বলে জানা গেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সমাজ বিরোধী নানা অপরাধমূলক কর্মকান্ডের জন্ম দিয়ে স্থানীয় বাসীদের নিকট আতংকের কারন হয়ে উঠেছে। পুলিশের নির্লিপ্তার সুযোগ কে কাজে লাগিয়ে এক ডজনের ও বেশী মামলা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরে ফিরছে বলে স্থানীয়রা জানায়। তবে হাতে থাকা কালো কভারযুক্ত পিস্তল সদৃশ্য বস্তুটি আসল কিনা তা নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মোঃ হাছিনুজ্জান জানান, তার বিরুদ্ধে একাধিক মামলার পাশাপাশি ওয়ারেন্ট রয়েছে। তাকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি তার নজরে ও এসেছে বলে তিনি জানান।