শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া: দুইবার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি

প্রকাশ:১২:৪১,১ অক্টোবর ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া: দুইবার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি

বাসভাড়া নির্ধারণে অনুষ্ঠিত দ্বিতীয় দফার দীর্ঘ বৈঠক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনের বাসভাড়া নির্ধারণে অনুষ্ঠিত দ্বিতীয় দফার দীর্ঘ বৈঠক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। বুধবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, বাস মালিক এবং শিক্ষার্থী ও সাধারণ যাত্রী প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে গত সোমবার প্রথম দফার বৈঠকেও ভাড়া নিয়ে কোনো সুরাহা হয়নি। প্রথম বৈঠকে শিক্ষার্থীরা ৩৪ টাকা এবং বাস মালিকেরা ৩৫ টাকা ভাড়ার প্রস্তাব দিয়েছিলেন। বুধবারে অনুষ্ঠিত আলোচনার প্রথম এক ঘণ্টার মধ্যে উভয় পক্ষ শিক্ষার্থীদের ভাড়া ৩৪ টাকা নির্ধারণের বিষয়ে একমত হয়। তবে পরবর্তী তিন ঘণ্টা ধরে আলোচনা চললেও সাধারণ যাত্রীদের ভাড়ার বিষয়ে কোনো সমঝোতা তৈরি হয়নি।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে সরকারি প্রজ্ঞাপনের আগেই উৎসব ও বন্ধন পরিবহন নন-এসি বাসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করে। এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। আন্দোলন চলাকালে বিভিন্ন স্থানে বাসের কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডাও হয়। পরবর্তী সময়ে যাত্রী ও শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন দুই দফায় প্রায় আট ঘণ্টা বৈঠক করলেও বাসভাড়ার সমস্যার কোনো সমাধান এখনো আসেনি।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন