শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২১:৩৬,২৯ অক্টোবর ২০২৬
.
ডায়িং শিল্পে ব্যবহৃত ডাইস ও কেমিক্যালের মূল্যের উর্ধ্বগতি এবং গ্যাস বিদুৎতের মূল্য বৃদ্ধি কারনে ডায়িং শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছে। বর্তমান মুল্যে কাপড় ডায়িং করে উৎপাদন খরচ উঠছেনা। এসব সংকট থেকে উত্তরনের জন্য নুন্যতম (কাপড় )ডায়িং র্চাজ বৃদ্ধির দাবি জানিয়েছেন বাংলাদেশ নীট ডাইং ওনার্স এসোসিয়েশন (বিকেডিওএ) । বৃহম্প্রতিবার (২৯ অক্টোবর ) বিকাল ৪ টায় নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাকক্ষে একটি মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ দাবি জানান।
সভায় ব্যবসায়ীরা বলেন, ডাইং শিল্পের সার্বিক স্বার্থ রক্ষা, টেকসই উন্নয়ন এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রেক্ষপটে নূনতম ডাইং চার্জ পুননির্ধারণের কোন বিকল্প নেই। প্রতিদিনই ডাইস ক্যামিকেলের দাম দফায় দাফায় বাড়ছে। কারন ডায়িংয়ে ব্যবহৃত ডাইস ক্যামিকেল বিদেশ থেকে আমাদানী করে নিয়ে আসতে হয়। এদিকে ডলারের কারনে দাম উঠানামা করছে।
বাংলাদেশ নীট ডাইং ওনার্স এসোসিয়েশন (বিকেডিওএ) সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডাইস ও কেমিক্যালের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সকল ডাইং ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বিকেএমএইর পরিচালক মিনহাজুল হক, মামুনুর রশিদ মিঠু, বাংলাদেশ নীট ডাইং ওনার্স এসোসিয়েশন, সিনিয়র সহ-সভাপতি জি.এম হায়দার আলী বাবলু, সহ-সভাপতি এম. নাসির উদ্দিন, পরিচালক মোঃ আনিসুল এহসান চৌধুরী, লিটন চন্দ্র পাল, মোঃ অহিদুর ইসলাম শহিদ, কে. এম নুরুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজান, মোঃ শাজাহান আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।