শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৪০

প্রকাশ:০৯:৪০,৩০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৪০

.

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৪০ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৮৮ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার ১৪ জন, অন্যান্য ধারার ৪ জন, ১ জন চোর এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্য রয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়।

থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে দেখা যায়, ফতুল্লা মডেল থানা পুলিশ সবচেয়ে বেশি ৬৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৬৩ ক্যান বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৫২ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১০ জন, অন্যান্য ধারায় ১ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্য রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০ পিস ইয়াবাসহ ৭ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার ৮ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করে।

অন্যান্য থানার মধ্যে রূপগঞ্জ থানা পুলিশ ২৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ৭ জন মাদকসেবী ও নিয়মিত মামলার ৩ জনসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। সোনারগাঁও থানা পুলিশ ১১ জন মাদকসেবী, ১ জন চোর ও ১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে আটক করে।

এছাড়া নারায়ণগঞ্জ সদর থানা থেকে ৯ জন, বন্দর থানা থেকে ১০০ গ্রাম গাজাঁসহ ৭ জন এবং আড়াইহাজার থানা এলাকা থেকে ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ডিবির সহায়তায় পরিচালিত এই অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন