শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:৪৪,৩০ অক্টোবর ২০২৬
.
সকাল (৩০ অক্টোবর) থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
যার সত্যতা পাওয়া যায়নি। তিনি এখনো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে আর দেখা যায়নি খোকন সাহাকে।
কোথায় আছে, কেমন আছে কিছু জানা যায়নি।
সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার ছবি। গণনাধ্যমেও খবর প্রকাশ হয়। এরই মধ্যে তার মৃত্যুর খবর রটে যায়।
সূত্র জানায়, ১২ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন খোকন সাহা। ২৯ অক্টোবর তার গলায় একটি অপারেশন হয়েছে। তিনি এখনো আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।।