শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৯৬

প্রকাশ:১২:০২,৩১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৯৬

.

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৯৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ৩০ অক্টোবর (শুক্রবার) পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ৪ হাজার ৫৪০ পিস ইয়াবা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ৫৮ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১৫ জন আসামি, নিয়মিত মামলার ৭ জন আসামি, অন্যান্য ধারার ৭ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ২ জন সদস্য রয়েছেন।

থানাভিত্তিক অভিযানের তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি ২২ জন আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা। এখান থেকে ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলার ৩ জন এবং অন্যান্য ধারার ২ জনকে আটক করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে; যার মধ্যে ৩০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৪ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্য রয়েছেন।

অভিযানে সোনারগাঁও থানা পুলিশ ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১ বোতল বিদেশি মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়া সেখান থেকে ১১ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন এবং অন্যান্য ধারার ২ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে ১১ জনকে, যার মধ্যে ৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন ও অন্যান্য ধারায় ৩ জন রয়েছেন।

অন্যান্য থানাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ৩ জন আসামি। রূপগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে ৬ জনকে; তাদের মধ্যে পরোয়ানাভুক্ত ৩ জন, মাদকসেবী ২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্য রয়েছেন। এছাড়া আড়াইহাজার থানা পুলিশ ৬ জন মাদকসেবী ও নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ ও ডিবি পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন