শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৪:১৬,৩১ অক্টোবর ২০২৬
.
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় গড়ে ৪৫ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জেলায় মোট ২২ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৮২ জন। এর মধ্যে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছেন ১৮৫ জন শিক্ষার্থী।
অন্যদিকে, সমমানের আলিম পরীক্ষায় জেলাটিতে পাসের হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ। মোট ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭২০ জন। আলিমে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলের বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এইচএসসি পরীক্ষায় উপজেলাভিত্তিক ফলাফলের শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জ সদর। সদর উপজেলায় ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৬৪৩ জন পাস করেছেন, যার পাসের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন।
অন্যান্য উপজেলার মধ্যে বন্দরে ২ হাজার ৭১০ জনের মধ্যে ৮৮১ জন পাস করেছেন (পাসের হার ৩২.৫০%, জিপিএ-৫ ১২ জন)। সোনারগাঁয়ে ২ হাজার ৪৭৮ জনের মধ্যে ৭৫২ জন উত্তীর্ণ হন (পাসের হার ৩০.৩৪%, জিপিএ-৫ ৩ জন)। আড়াইহাজারে ১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫৫ জন কৃতকার্য হন (পাসের হার ৪৩.৫৫%, জিপিএ-৫ ১০ জন) এবং রূপগঞ্জে ২ হাজার ৫১৫ জনের মধ্যে ১ হাজার ৫১ জন শিক্ষার্থী পাস করেছেন (পাসের হার ৪১.৭৮%, জিপিএ-৫ ১৪ জন)।
এদিকে আলিম পরীক্ষায় পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে সোনারগাঁ উপজেলা। সেখানে ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন পাস করেছেন, যার পাসের হার ৯২ দশমিক ৭০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।
এছাড়া সদরে ৩৪৩ জনের মধ্যে ২৫৮ জন (পাসের হার ৭৫.২১%, জিপিএ-৫ ৩ জন), রূপগঞ্জে ২৬৪ জনের মধ্যে ১৯৮ জন (পাসের হার ৭৫%, জিপিএ-৫ ১২ জন), আড়াইহাজারে ৯৮ জনের মধ্যে ৬৯ জন (পাসের হার ৭০.৪০%, জিপিএ-৫ ৩ জন) এবং বন্দর উপজেলায় ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন উত্তীর্ণ হয়েছেন (পাসের হার ৫১.১২%, জিপিএ-৫ ২ জন)।