মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৬:৩৫,৩ নভেম্বর ২০২৬
.
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সোয়া ৩ টার দিকে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় এসে জড়ো হয়। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করলেও শ্রমিকরা রাস্তায় চলে আসে।
পরে তারা একযোগে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড এর দুই পাশে অবস্থান নিয়ে ওভারপাসসহ দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়।
পুলিশ বিজিবি সহ জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে।