সোমবার   ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩

আড়াই ঘন্টা পর সড়ক ছাড়লো শ্রমিকরা

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৫:৩৯,২ নভেম্বর ২০২৬

আড়াই ঘন্টা পর সড়ক ছাড়লো শ্রমিকরা

.

ঘটনার শুরু হয় সোমবার (০২ নভেম্বর) বেলা ১২টার দিকে। এর আগে থেকেই নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হয় তারা। পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শান্তিপূর্ণভাবে সড়ক দখল করে পরে যানবাহন চলাচলে বাধা দেয়। এ সময়ে একটি কভার্ডভ্যান ভাঙ্গে তারা।
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড  অবরোধকালে এসবি স্টাইল কারখানার শ্রমিকরা আন্দোলনের যোগ না দেয়ায় ওই গার্মেন্টস ভাংচুর করে। 
শ্রমিকদের অবরোধের ফলে  রাস্তার দুই পাশে আটকে থাকা যানবাহনের যাত্রীরা দুর্ভোগ পড়ে। লিংক রোডের দুই পাশেই দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। যানজট এক সময়ে সস্তাপুর পর্যন্ত ছাড়িয়ে যায়।
দুপুর আড়াইটায় শ্রমিকরা মিছিল নিয়ে সাইনবোর্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধে উদ্যোশে রওনা দেয়।  ভূইঘর এলাকায় পৌঁছলে পুলিশ, বিজিবি যৌথভাবে  বাধা দিয়ে তাদের সাথে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।  অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন