রোববার ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:১৪,১ নভেম্বর ২০২৬
.
রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ( ৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকায় ৩০০ ফুট সড়কে এক অভিযানে ধরা পড়ে তারা।
গ্রেপ্তারকৃরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া ও ইয়ামিন আলী।
পুলিশ জানায়, শনিবার রাতে ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তা থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।