শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২১:৫৮,৩১ অক্টোবর ২০২৬
.
বাংলাদেশ রেড ক্রিসেন্ট,নারায়নগন্জ ইউনিটের নির্বাচনে বিজয়ী হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বিবৃতিতে বলেন, দীর্ঘ ৫১ বছর পরে অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট,নারায়নগন্জ ইউনিটের নির্বাচনে সর্বোচ্চ ভোটে কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া আদায় করছি। রেড ক্রিসেন্টের আজীবন সদস্য,নিজ প্যানেলের ও প্রতিধন্ধী সকল প্রার্থী,নির্বাচন কমিশন,সকল নেতাকর্মী,শুভাকাঙ্ক্ষী ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
খোরশেদ আরও বলেন , আল্লাহ রাব্বুল আল-আমিনের ইচ্ছায় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় রেড ক্রিসেন্টের সম্মানিত আজীবন সদস্যরা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথ ভাবে পালন করবো ইনশাআল্লাহ।