শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩

ভোটে জিতে সেক্রেটারী হলেন টিপু

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৮:৫৭,৩১ অক্টোবর ২০২৬

ভোটে জিতে সেক্রেটারী হলেন টিপু

.

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। প্রতিদ্বন্দ্বি এডভোকেট রেজাউল করিম খান রেজাকে হারিয়ে তিনি এ পদ পেয়েছেন।


শনিবার (৩১ অক্টোবর) সকাল সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন জেলা আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন। সাধারণ সম্পাদক পদে একজন এবং কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
নবী হোসেন ও টিপুর নেতৃত্বাধীন প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সরকার হুমায়ুন কবির, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।


অন্যদিকে, এই প্যানেলের বাইরে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হারুনুর রশীদ খান, নাজমুল হক ও জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। কমিটির অন্য সদস্যরা হলেন তার স্ত্রী অধ্যাপক বদরুন্নাহার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, সকাল থেকেই নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
৫১ বছরের ইতিহাসে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে নির্বাচন ছাড়াই পদে বসে যেতেন ক্ষমতাবানরা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন