শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩

সর্বোচ্চ ভোট পেয়েছেন খোরশেদ

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৯:৫০,৩১ অক্টোবর ২০২৬

সর্বোচ্চ ভোট পেয়েছেন খোরশেদ

.

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটির নির্বাচনে সবচেয়ে বেশী ভোট পেয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি ভোট পেয়েছেন ২৯৯ টি।
 ভোট গণনা শেষে এডভোকেট নবী হোসেন ও এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্যানেলের সব প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

প্রসঙ্গত, খোরশেদ নারায়ণগঞ্জ পৌরসভা থেকে শুরু করে সিটি কর্পোরেশনে এ পর্যন্ত ৪ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। পৌরসভা থাকতে ৪ নম্বর ও সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে তার সাথে ভোটে কোন প্রার্থী জিততে পারেনি। ২০১১ সালে প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি যা ভোট পেয়েছিলে তার প্রতিদ্বন্দ্বি ৮ প্রার্থী মিলে তার অর্ধেকের কিছু বেশী ভোট পেয়েছেন। খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক।  
এডভোকেট নবী-টিপু প্যানেলের সেক্রেটারী পদে ১৮৪ ভোট পেয়েছেন এডভোকেট টিপু।
সদস্য পদে এডভোকেট সরকার হুমায়ুন কবীর ২৭৫ ভোট, মো. জাকির হোসেন ২৮১ ভোট, ফতেহ মোহাম্মদ রেজা ২১৮ ভোট, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 
কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এডভোকেট নবী হোসেন সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন