শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৯:৩৭,৩১ অক্টোবর ২০২৬
.
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে এডভোকেট নবী হোসেন ও এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্যানেলের সব প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা প্যানেল।
সেক্রেটারী পদে ১৮৪ ভোট পেয়েছেন এডভোকেট টিপু, তার প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা পেয়েছেন ১৫৪ ভোট।
সদস্য পদে এডভোকেট সরকার হুমায়ুন কবীর ২৭৫ ভোট, মো. জাকির হোসেন ২৮১ ভোট, ফতেহ মোহাম্মদ রেজা ২১৮ ভোট, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নিরব রায়হান ১১০ ভোট, মোহাম্মদ নাজমুল হক ৮৭ ভোট ও হারুন অর রশীদ খান পেয়েছেন ৯১ ভোট।
কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এডভোকেট নবী হোসেন সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলে। সংগঠনে ভোটার সংখ্যা ১১৮৪ জন। এরমধ্যে ৩৩৮ ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। বাতিল হয়েছে ৫৫ টি।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। কমিটির অন্য সদস্যরা হলেন তার স্ত্রী অধ্যাপক বদরুন্নাহার, সংসদ সদস্য আবুল কালামের মেয়ে সামছুন নূর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।