সোমবার   ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩

৪ থেকে ৭ নভেম্বর দেশজুড়ে গ্যাসের চাপ কম থাকবে

প্রকাশ:০৯:২০,২ নভেম্বর ২০২৬

৪ থেকে ৭ নভেম্বর দেশজুড়ে গ্যাসের চাপ কম থাকবে

.

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এই চার দিন সারাদেশে গ্যাস সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি গ্রাহক পর্যায়ে স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত এই রক্ষণাবেক্ষণ কাজের সময় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বর্তমান ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ তৈরি হতে পারে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হয়েছিল।

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন