সোমবার   ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জ থেকে লুট হওয়া ২৯ কার্তুজ উদ্ধার

প্রকাশ:০৯:১৬,২ নভেম্বর ২০২৬

রূপগঞ্জ থেকে লুট হওয়া ২৯ কার্তুজ উদ্ধার

.

নারায়ণগঞ্জ জেলায় মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রমে বিশেষ সাড়াশি অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এই অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায়, গত ১ নভেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির "গ" জোনের একটি বিশেষ দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাব ব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া মোট ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই কার্তুজগুলো সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন