সোমবার ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১০:১৪,২ নভেম্বর ২০২৬
.
কার্যক্রম নিষিদ্ধ ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) ও তার বড় ভাই ফতুল্লা ইউনিয়ন বৃহত্তর ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাদের দাপা ইদ্রাকপুর বেপাড়ীপাড়ার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম দাপা বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে সহোদর দুই ভাই হুমায়ুন কবির ও হাবিবুর রহমান কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুন কবির থানা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও
তার বড় ভাই হাবিবুর রহমান ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
একাধিক সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হুৃমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের অন্যতম আস্থাভাজন। অপরদিকে বড় ভাই হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সাংসদ শামীম ওসমানের অনুসারী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহাবুব আলম জানান,গ্রেফতারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মাৃমলা সহ বৈষম্য বিরোধী একাধিক মামলা রয়েছে। অপরদিকে হাবিবুর রহমানের বিরুদ্ধও বৈষম্য এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।