মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৪:১১,৩ নভেম্বর ২০২৬
.
ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তাকিম (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২ নভেম্বর) রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকার রেললাইনসংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই মো. খলিল মিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল আলীগঞ্জের ইয়াছিনের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে মোস্তাকিমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোস্তাকিমের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।