মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১২:৪৭,৩ নভেম্বর ২০২৬
.
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা-পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে গ -সার্কেল মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জের গ- সার্কেল মেহেদী ইসলাম জানান, তাকে আটক করার জন্য বেশ কয়েকদিন যাবত চেষ্টা করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আগারগাঁও এলাকা থেকে ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, নজরুল ইসলাম বাবু এরশাদ সরকারের আমলে ছাত্র সমাজের রাজনীতি করতো। পরে ছাত্রলীগের যোগ দিয়ে সে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়। ৯ম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে দ্বাদশ সংসদ নির্বাচনে একটানা চারবার সে আওয়ামীলীগের মনোনয়নে আড়াইহাজার থেকে সংসদ সদস্য হন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তাকে সংসদে সরকার দলের হুইপ করা হয়।