মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় অবস্থান নিলেন এমপি কালাম

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৩:০১,৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় অবস্থান নিলেন এমপি কালাম

.

গতকাল নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে অপ্রীতিকর পরিস্থিতির পর আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মাঠে নেমেছেন বিএনপি দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। চার আসনে দলের এমপি না থাকায় পাশের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম কে ফতুল্লায় অবস্থান নিতে দেখা গেছে। বেলা সাড়ে ১১ টার সময়ে নতুন কোর্টের পাশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মী সঙ্গে নিয়ে উপস্থিত হন এ প্রবীণ রাজনীতিক।
এদিকে আজ দুপুর পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৃহত্তম শিল্পনগরী ফতুল্লার বিসিক ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড সহ জেলার সব গার্মেন্ট কারাখানা চালু রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে আজ কোথাও শ্রমিকরা আন্দোলনে নামেনি  ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি রয়েছে স্বাভাবিক।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি এসআরবি, বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন বিএনপি দলীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদেরও মাঠে অবস্থান নিতে দেখা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক আল মেহেদী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান করছে। 
জেলা প্রশাসক জেলা প্রশাসক রায়হান কবির বলেন, জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছিলো শ্রমিকরা। এ সময়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে মানুষ।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন