মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩

গার্মেন্টস শিল্প ধ্বংস করতে বিভিন্ন গোষ্ঠী তৎপর: মাসুকুল ইসলাম রাজীব

প্রকাশ:১৮:৫৩,৩ নভেম্বর ২০২৬

গার্মেন্টস শিল্প ধ্বংস করতে বিভিন্ন গোষ্ঠী তৎপর: মাসুকুল ইসলাম রাজীব

.

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন দেশও দেশের এই বাজার ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) ফতুল্লার ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

 

মাসুকুল ইসলাম রাজীব বলেন, শ্রমিকদের আড়ালে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অপতৎপরতার বিষয়টি নজরে আসায় পুলিশ ইতোমধ্যে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আন্দোলন যৌক্তিক হতে পারে, কারণ এখানে মূল দাবি হলো শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি। তবে এই দাবি পূরণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। শ্রমিক, মালিকপক্ষ ও সরকারের ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমেই এর সমাধান করতে হবে। সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। মজুরি বোর্ডের সিদ্ধান্ত পছন্দ না হলে আন্দোলন করার সুযোগ থাকে, কিন্তু সিদ্ধান্ত আসার আগেই আন্দোলন শুরু করলে তা আর যৌক্তিক থাকে না।

 

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং প্রধানমন্ত্রী জনবান্ধব ও শ্রমিকবান্ধব। জনগণের জীবনমান উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। তবে কিছু কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে।

 

তিনি বলেন, গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হলে দিনশেষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাই। তাই এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন