মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩

বন্দরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বন্দর প্রতিনিধি

প্রকাশ:২০:০৭,৩ নভেম্বর ২০২৬

বন্দরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

.

বন্দরে নিজ ঘর থেকে শওকত ইসলাম (৩২) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার এনায়েতনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শওকত ওই এলাকার মৃত আব্দুল হামিদ ও শিরিনা বেগম দম্পতির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মানসিক সমস্যার কারণে শওকতের স্ত্রী আরিফা (২৫) তাদের তিন কন্যাসন্তানকে নিয়ে একই এলাকার বাবার বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার সকালে স্ত্রীর বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন শওকত। পরবর্তীতে নিজ কক্ষের সিলিং ফ্যানের লোহার ক্লামের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবার জানিয়েছে।

খবর পেয়ে বন্দর থানার কিলো-৪ ডিউটির ইনচার্জ এসআই সাব্বির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং থানায় নিয়ে আসে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন