শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ:১৩:৪২,৫ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

.

ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা।

৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) মো. আবুল কালাম আজাদ ফোর্সহ থানা এলাকায় অভিযান ডিউটি পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, মাসদাইর বড় কবরস্থান সংলগ্ন মোশারফের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সোয়া সাতটার দিকে ওই স্থানে উপস্থিত হয় পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চার ব্যক্তিকে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামিদের দেহ তল্লাশি করা হয়। এ সময় দিদারের (৬০) পকেট থেকে ৬০ পিস, মো. আলতাবের (৪০) পকেট থেকে ৫০ পিস, মো. আলিফের (২৩) পকেট থেকে ৪৩ পিস এবং সোলায়মান সানির (৩৮) পকেট থেকে বাকি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ১৬০ পিস কমলা রঙের ইয়াবার মোট ওজন ১৬ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে এজাহার দায়ের করা হয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন