বুধবার   ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩

আলী আহাম্মদ চুনকার ৪৩তম বার্ষিক ওরশ সম্পন্ন

প্রকাশ:২১:২৬,৪ নভেম্বর ২০২৬

আলী আহাম্মদ চুনকার ৪৩তম বার্ষিক ওরশ সম্পন্ন

.

দেওভোগে আলী আহাম্মদ চুনকা চিশতি (রহ.)-এর দুই দিনব্যাপী ৪৩তম বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর পশ্চিম দেওভোগের চুনকা কুটিরে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের উদ্যোগে এই ওরশ শুরু হয়ে বুধবার (৪ নভেম্বর) শেষ হয়।

দুই দিনের এই আয়োজনে চুনকা কুটিরে অবস্থিত খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইশকে ফাতেহা পাঠ, মিলাদ, বিশেষ মোনাজাত, মজলিশে সামা ও ভক্তদের মাঝে তবারক বিতরণের কর্মসূচি পালন করা হয়।

আলী আহাম্মদ চুনকা নকশবন্দ তরিকার অন্যতম খলিফা এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পিতা।

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আলী আহাম্মদ চুনকা স্বাধীনতার পর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরপর দুইবার এই দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এই প্রবীণ ব্যক্তিত্ব নারায়ণগঞ্জবাসীর কাছে ‘চুনকা ভাই’ নামে পরিচিত।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন