বুধবার   ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩

বিয়ার পান করায় কারাদণ্ড ও বহিস্কার স্বেচ্ছাসেবক দল নেতা

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ:১৮:২৭,৪ নভেম্বর ২০২৬

বিয়ার পান করায় কারাদণ্ড ও বহিস্কার স্বেচ্ছাসেবক দল নেতা

.

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে বহিষ্কার করেছে তার দল। বুধবার (৪ নভেম্বর) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়।
এর আগে বেলা ৩ টার দিকে বিয়ার পানের অভিযোগে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লা বিন শফিক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এর আগে  ডোপ টেস্ট করলে তার বিয়ার পানের প্রমান মিলে।
এ ঘটনার রেশ ধরেই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে। তবে সংগঠনের প্যাডে বহিস্কার আদেশে লেখা রয়েছে,  দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় প্রাথমিক সদস্য পদ সহ তাকে সব পদ থেকে বহিস্কার করা হয়েছে। তার সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোন প্রকার সাংগঠনিক ও ব্যক্তিগত যোগাযোগ না রাখতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা অমান্য করায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মেদকে দলের সব সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত নিয়েছেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন