শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৪:১০,৫ নভেম্বর ২০২৬
.
সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. মাহমুদুল হাসান শিমুল (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মো. ওয়াছেক মিয়ার নেতৃত্বে গত ৪ নভেম্বর রাতে এ অভিযান পরিচালিত হয়। ওই দিন রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিমুলের বাড়ি কুমিল্লার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার রমনা থানার সেগুনবাগিচা এলাকার বাসিন্দা। তার পিতা মো. আমির হোসেন এবং মাতা মোছা. মমতাজ বেগম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।