শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩

‘আমিতো ভাব ধরেছি’

আনোয়ার হাসান

প্রকাশ:১৯:১০,৫ নভেম্বর ২০২৬

‘আমিতো ভাব ধরেছি’

.

আমি তখন ইসলামিক টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। পাশাপাশি সকাল বার্তা প্রতিদিন এর বার্তা সম্পাদক। ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ নেত...ত্বাধীন মহাজোটের মনোনয়নে নাসিম ওসমান তখন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। একদিন জাতীয় পার্টির এ নেতার মুখোমুখি হলাম।
প্রসঙ্গ ছিলো শীতলক্ষ্যা সেতুর উপর সেতু নির্মাণ। সময়টা ছিলো ২০১০ সালের দিকে। আমি এবং আরটিভির তখনকার ক্যামেরাপার্সন বর্তমানে মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলাম গেলাম শহরের জাতীয় পার্টির অফিসে। প্রসঙ্গত, আরটিভিতে তখন জেলা প্রতিনিধি ছিলেন প্লাবন রাজু ভাই। তিনি সকাল বার্তা প্রতিদিনের সম্পাদক।
ইন্টারভিও শুরু হলো। নাসিম ওসমান দীর্ঘক্ষণ বললেন। তিনি বুঝাতে চাইলেন, মদনগঞ্জ সৈয়দপুরে সেতু হলেই লাভবান হবে মানুষ। অর্থাৎ এখন যেখানে সেতু হয়েছে সেখানকার কথাই তিনি বলছিলেন।
হঠাৎ তিনি বললেন, আমিতো কারো বাড়ি যাওয়ার জন্য সেতু করবো না। কী যেন নাম------। তিনি যখন নাম মনে করার চেষ্টা করছেন তখন তার সাথে থাকা সবাই চুপ থাকলেও একজন কথা বললেন। তাতী লীগের আনিস নামের ওই ব্যক্তি বললেন, ভাই আবুল কালাম (বর্তমান সংসদ সদস্য)।
নাসিম ওসমান রেগে পেছনে তার দিকে তাকালেন। বললেন, তোমাকে বলতে বলেছি ? তো আসো তুমিই বলো-আমি চলে যাই। আমি কি নাম জানি না ? --- আমিতো ভাব ধরেছি!
এরপর আমাদের দিকে তাকিয়ে বললেন, এ অংশটা এডিট করে দিবেন।

এর আগে ২০০৬ সালের ৮ অক্টোবর হাজীগঞ্জ খেয়াঘাটের সামনে শীতলক্ষ্যা সেতুর একটি ভিত্তিপ্র¯’র উদ্বোধন করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে তখন এ সেতুর প্রকল্প একনেকে উঠেনি, কোন অর্থ বরাদ্দ হয়নি। সে সময়ে নির্বাচনের আগে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম খুব চেষ্টা করে এ ভিত্তিপ্র¯’র উদ্বোধন করান। তিনি সেতু নির্মাণের জন্যও বেশ দৌড়ঝাপ করেছেন। তিনি চেয়েছিলেন শীতলক্ষ্যা সেতু নবীগঞ্জ-হাজীগঞ্জ খেয়াঘাট দিয়ে হউক। নবীগঞ্জ ঘাটের অদূরে বড় বাড়ি তার আদি নিবাস। আর তাই নাসিম ওসমান তাকে খোঁচা দিয়েই বলেছিলেন, আমিতো কারো বাড়ি যাওয়ার জন্য সেতু করবো না।

লেখক: জেলা প্রতিনিধি আরটিভি ও সম্পাদক - হ্যালো নারায়ণগঞ্জ ডট কম।


 

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন