শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩
বন্দর প্রতিনিধি
প্রকাশ:১৯:৪৩,৫ নভেম্বর ২০২৬
.
এলজিইডির আওতায় বন্দর উপজেলায় বাস্তবায়নধীন কাজের অগ্রগতি মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন, তদারকি, মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলা মিলনায়তনে এ সভা হয়।
মাসিক সভায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সরকারের ১ লাখ ৫০ হাজার কোটি টাকা উন্নয়ন প্রস্তাবনা রয়েছে। আপনাদের দীর্ঘ দিনের প্রত্যাশা রাস্তাঘাট ও খাল খনন করে পরিবেশ বান্ধব প্রকল্প উপহার দিতে পারব বলে আশা প্রকাশ করছি।
বন্দর উপজেলা এলজিইডি প্রকৌশলী এস এম সামিন ইশরাকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।
এতে আরও উপস্থিত ছিলেন, মেসার্স শিশির কন্সট্রাকশনের পরিচালক মহিউদ্দিন শিশির, জান্নাত ট্রেডাসের পরিচালক ফারুক হোসেন, শিপন এন্টার প্রাইজ পরিচালক আলামিন ও নাসিম এন্টার প্রাইজের পরিচালক দিমান প্রমুখ।