শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২২:৩৪,৫ নভেম্বর ২০২৬
.
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি, ডাকাত সদস্য এবং মাদকসেবীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম অনিক, মো. আক্তার হোসেন ও নিবির ভূঁইয়া। এর মধ্যে অনিক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং নিবির জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
এছাড়া অভিযানে ডাকাতি মামলার আসামি ইলিয়াস বাবু এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজনুর রহমান ইমন, ডাকাত সাজনুর ও মো. নকিবকে গ্রেপ্তার করা হয়। এর বাইরে মাদক সেবনের অভিযোগে আরও ৬ জনকে আটক করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ১৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ কর্মকাণ্ড দমনে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।