শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১১:১৯,৬ নভেম্বর ২০২৬
.
মাসদাইর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন আহমেদ এর মৃত্যুবার্ষিকী আজ ৬ নভেম্বর ।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মাসদাইর কবরস্থানসহ বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া মাসদাইর পাকাপুল সংলগ্ন তার বাড়িতে ( মন্ডল বাড়ি) কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গিয়াসউদ্দিন আহমদের বড় ছেলে বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটন বর্তমানে আমেরিকা প্রবাসী। তার অন্য তিন ছেলে হলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল ও নারায়ণগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান রোমেন।
পরিবারের পক্ষে কামরুল হাসান রোমেন তার পিতার রুহের মাগফেরাত কামনায় সবার দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, সেই সময়ে অজপাড়া গাঁ ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা মাসদাইরে হাতে গোনা কয়েকজনের মধ্যে স্মার্ট ব্যক্তি ছিলেন গিয়াসউদ্দিন আহমেদ।