শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩

ছুটির দিনেও নারায়ণগঞ্জে নাসিকের গাছ পরিচর্যা ও পানি প্রদান

প্রকাশ:১৮:০৩,৬ নভেম্বর ২০২৬

ছুটির দিনেও নারায়ণগঞ্জে নাসিকের গাছ পরিচর্যা ও পানি প্রদান

.

ছুটির দিন শুক্রবারেও পরিবেশের প্রশান্তি ধরে রাখা এবং নগরীর সবুজায়ন রক্ষায় গাছপালার পরিচর্যা ও পানি দেওয়ার কার্যক্রম চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। শুক্রবার (৬ নভেম্বর) শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর উত্তপ্ত আবহাওয়ায় রোপণ করা গাছগুলোকে সতেজ ও সজীব রাখতে প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের বিশেষ নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, গাছপালার স্বাভাবিক বৃদ্ধি সুনিশ্চিত করা এবং নারায়ণগঞ্জের সবুজ পরিবেশ সংরক্ষণের লক্ষ্যেই সিটি করপোরেশন তাদের এই পরিচর্যা কার্যক্রম অব্যাহত রেখেছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন