শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:৫২,১০ অক্টোবর ২০২৬
.
পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে এ মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, সম্ভাব্য এই তারিখের আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি মাস অতিক্রম করবে।
অন্যদিকে রোজা ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর ভিত্তি করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হবে।