শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানো অপরাধ: মেহজাবীন

প্রকাশ:১৭:৫১,১৫ অক্টোবর ২০২৬

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানো অপরাধ: মেহজাবীন

.

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কাউকে হেয় করার উদ্দেশ্যে এমন কনটেন্ট তৈরি ও প্রচার করাকে বিনোদন না ভেবে অপরাধ হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের কনটেন্ট দ্রুত শেয়ারের প্রবণতাকে একটি বড় সামাজিক ব্যাধি বলে উল্লেখ করেছেন এই তারকা।

বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় মেহজাবীন নিজের এই অবস্থান তুলে ধরেন। কয়েকটি ভিউ, লাইক কিংবা সামান্য উপার্জনের আসায় একজন মানুষকে নিয়ে অপপ্রচার চালানো কতটা যুক্তিসংগত, সেই প্রশ্ন তোলেন তিনি।

মেহজাবীন উল্লেখ করেন, বানোয়াট এসব তথ্য যখন সাধারণ মানুষ ব্যাপকভাবে ছড়াতে থাকে, তখন এটি কেবল একজন ব্যক্তির অপকর্মের মাঝে সীমাবদ্ধ থাকে না। এটি পুরো সমাজের দায়িত্ববোধ ও মানসিকতার দৈন্য প্রকাশ করে। কাউকে সম্মান জানানোর জন্য তাকে পরিবারের অংশ হতে হবে এমন ধারণা থেকে বের হয়ে এসে মানুষের প্রতি সার্বিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান তিনি।

বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে লাইক ও শেয়ারের প্রতিযোগিতার বিষয়টি তুলে ধরে তিনি জানান, কনটেন্ট তৈরি অনেকের রুটিরুজির মাধ্যম হতে পারে এবং সেই বাস্তবতার প্রতি তার সম্মান রয়েছে। তবে অন্যকে অপমান করে অর্থ উপার্জনের চর্চা নিয়ে তিনি গভীর হতাশা প্রকাশ করেন।

অভিনেত্রী সতর্ক করে বলেন, এই ক্ষতিকর প্রবণতা এখন আর নির্দিষ্ট কোনো লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ ও ট্রেন্ডিংয়ের লোভে যে কেউ এমন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং একই সঙ্গে যেকোনো মানুষ এই ধরনের অপপ্রচারের শিকার হতে পারেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন