শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সাজগোছ নিয়ে বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দিলেন মেঘনা আলম

প্রকাশ:১১:৩৯,২১ অক্টোবর ২০২৬

সাজগোছ নিয়ে বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দিলেন মেঘনা আলম

.

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো সাজতে চেষ্টা করেননি বলে দাবি করেছেন রাজনৈতিক প্রশিক্ষক ও মডেল মেঘনা আলম। তিনি জানান, শুধু মার্জিত পোশাক পরার উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রী ও মনোনয়ন কমিটির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ওই পোশাকে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দেন।

ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, সাদা শাড়ি ও ওড়নাটি তিনি আগেও বিভিন্ন অনুষ্ঠানে পরিধান করেছেন। দীর্ঘ সময় মানুষের ভিড়ে অপেক্ষার কারণে গরমে স্বস্তি পেতেই চুলে খোঁপা করেছিলেন। হালকা সাজের বিষয়ে তিনি উল্লেখ করেন, ইন্টারভিউতে পরিপাটি লুক পেতে পরিচিত একজনকে সাজিয়ে দিতে বলেছিলেন। সে সময় তিনি মরিয়ম নওয়াজ, ইরফান পাঠানের স্ত্রী ও ঐশ্বরিয়া রাইয়ের স্বাভাবিক রূপের উদাহরণ দিয়েছিলেন।

তিনি আরও জানান, এর ফলে তাঁকে অবিকল বেগম খালেদা জিয়ার মতো দেখাবে, তা তিনি আগে বুঝতে পারেননি। সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় তিনি নিজেকে সম্মানিত ও আবেগাপ্লুত মনে করছেন। পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শুভকামনা জানানোর পাশাপাশি নিজের প্রয়াত দাদি ও ফুপির আত্মার মাগফিরাত কামনা করেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন