শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ব্রেকিং ব্যাডখ্যাত অভিনেতা আর জে মিটে মারা গেছেন

প্রকাশ:১৩:১৮,১৩ অক্টোবর ২০২৬

ব্রেকিং ব্যাডখ্যাত অভিনেতা আর জে মিটে মারা গেছেন

.

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আর জে মিটে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে নিজের বাসভবনে তার মৃত্যু হয়। বিবিসিকে দেয়া এক বিবৃতিতে অভিনেতার প্রতিনিধি শন রেইলি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ক্যামেরন কাউন্টির জাস্টিস অব দ্য পিস সিন্ডি হিনোজোসা জানান, ১২ অক্টোবর অভিনেতাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হবে। ব্রাউনসভিল পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত এএমসি চ্যানেলে প্রচারিত আলোচিত সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ব্রায়ান ক্র্যানস্টন ও অ্যারন পলের সঙ্গে অভিনয় করেছিলেন মিটে। এই সিরিজে অভিনয়ের সুবাদে ২০১৪ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সেরিব্রাল পালসিতে আক্রান্ত এই অভিনেতা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। তিনি ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে কাজ করার পাশাপাশি ‘দ্য মিটে ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছিলেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন