শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

প্রকাশ:১৮:১৭,২৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

অস্কারে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।

অস্কারের এই আসরে পাঠানোর জন্য বাংলাদেশ থেকে মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। চূড়ান্ত বাছাই শেষে অস্কার বাংলাদেশ কমিটি ‘রইদ’ সিনেমাটিকে নির্বাচিত করে।

সাধু ও তার স্ত্রী পাগলির মধ্যকার গল্পকে কেন্দ্র করে ‘রইদ’ নির্মিত হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে তৈরি করেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক এবং শুকর্ণ শাহেদ ধীমান। এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন