শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৮৪ জন

প্রকাশ:১৩:৪৮,১৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৮৪ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৮৪

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন নতুন রোগী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৫২ জন খুলনা বিভাগের। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ২০৭ জন এবং ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯০ জন ভর্তি হয়েছেন।

অন্যান্য অঞ্চলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন