শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নরেন্দ্র মোদীর জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা

প্রকাশ:১৪:২৯,১৮ সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদীর জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ৭৬তম জন্মদিন উদযাপন করেন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। জন্মদিনে আপনার জন্য রইল অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার পথচলা সব সময় সুস্বাস্থ্য ও প্রফুল্লতার সঙ্গে অব্যাহত থাকুক।”

এর পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি বিশেষ কার্ড প্রকাশ করে এই শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তার আধা ঘণ্টার মাথায় এক্সে সেই পোস্টটি শেয়ার করে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেন, “আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার এই সদয় বাক্যগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।”

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন