শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

চাকা হারিয়েও শাহজালালে বিমানের নিরাপদ অবতরণ

প্রকাশ:১৭:১৮,১০ অক্টোবর ২০২৬

চাকা হারিয়েও শাহজালালে বিমানের নিরাপদ অবতরণ

.

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইট উড্ডয়নের পরপরই এর পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানটিতে থাকা সব যাত্রী ও ক্রু সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

 

চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট দ্রুত ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান। এরপর বিমানটিকে নিরাপদে নামানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। অবতরণের আগে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিমানটির জ্বালানি কমানোর জন্য আকাশে চক্কর দিয়ে কিছু জ্বালানি ফেলে দেওয়া হয়। এই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয় এবং বিমানবন্দরে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি প্রস্তুত রাখা হয়েছিল।

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন